Apr 23, 2026

রানা প্লাজা ভবন ধসে নিহতদের প্রতি নিরাপনের শ্রদ্ধা নিবেদন

রানা প্লাজা ভবন ধসে নিহতদের প্রতি নিরাপনের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, এপ্রিল ২৪, ২০২৬ — আজ মর্মান্তিক রানা প্লাজা ভবন ধসের ত্রয়োদশ বার্ষিকী। আজকের এই দিনে নিরাপন, ভয়াবহ এই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।

রানা প্লাজা বিপর্যয় বাংলাদেশের শিল্পকারখানার নিরাপত্তার সার্বিক চিত্র বদলে দিয়েছে।

যার প্রেক্ষাপটে, বাংলাদেশের শিল্পকারখানায় নিরাপত্তার সংস্কৃতি তৈরি এবং বজায় রাখার লক্ষ্যেই ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি’ এবং পরবর্তীতে ‘নিরাপন’ প্রতিষ্ঠিত হয়।

গভীর শোকের সাথে দিনটি পালন করার পাশাপাশি, আমরা বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ এবং তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের মেম্বার প্রতিষ্ঠান এবং সকল অংশীদারদের সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করছি।

আরও তথ্যের জন্য ই-মেইল করুন: Info@nirapon.org